বিনোদন

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠানে অগ্নিদগ্ধ জায়েদ খান, অল্পের জন্য প্রাণে বাঁচলেন

detaillogo
ডেস্ক নিউজ
১২ মে ২০২৬, ১৪:২৮
PostImage

নানা সময় আলোচনায় থাকা চিত্রনায়ক জায়েদ খান এবার যুক্তরাষ্ট্রে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন।


নানা সময় আলোচনায় থাকা চিত্রনায়ক জায়েদ খান এবার যুক্তরাষ্ট্রে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসা নিয়ে বিশ্রামে রয়েছেন বলে জানা গেছে ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে। মঙ্গলবার (১২ মে) স্থানীয় সময় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন এই অভিনেতা। অনুষ্ঠানের একপর্যায়ে মোটরসাইকেল চালিয়ে মঞ্চে প্রবেশ করার সময় দুর্ঘটনার শিকার হন তিনি।


জানা গেছে, মোটরসাইকেলের সামনে ও পেছনে ফায়ার ওয়াক্স ব্যবহার করা হয়েছিল। সেখান থেকেই আগুন ছিটকে জায়েদ খানের শরীরে পড়ে যায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হলেও তার শরীরের কিছু অংশ পুড়ে যায়। তবে আহত অবস্থাতেই পারফরম্যান্স চালিয়ে যান তিনি। পরে অনুষ্ঠান শেষে তাকে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার বিষয়ে জায়েদ খান বলেন, “একটুর জন্য প্রাণে বেঁচে গেছি। শরীরে আগুন ধরে গিয়েছিল। সে অবস্থাতেই পারফর্ম করেছি। এ কারণে অবস্থা আরেকটু খারাপ হয়েছে। চিকিৎসা নিয়েছি। ব্যান্ডেজ করে এখন একটু বিশ্রাম করছি।”

তিনি আরও জানান, আরেকটু হলেই বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় বড় ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন।