আন্তর্জাতিক

আমেরিকার সঙ্গে চুক্তিতে চীনের গ্যারান্টি চাইছে ইরান

detaillogo
ডেস্ক নিউজ
১৩ মে ২০২৬, ১৬:৩৫
PostImage

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সফরে ব্যস্ত, ঠিক সেই সময় চীনের সঙ্গে নিজেদের সম্পর্ক নিয়ে দৃঢ় অবস্থানের ইঙ্গিত দিয়েছে ইরান।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সফরে ব্যস্ত, ঠিক সেই সময় চীনের সঙ্গে নিজেদের সম্পর্ক নিয়ে দৃঢ় অবস্থানের ইঙ্গিত দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, চীন এখন তাদের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার এবং ঘনিষ্ঠ বন্ধু। ইরানের উচ্চপর্যায়ের কর্মকর্তারা বলছেন, বেইজিংয়ের সঙ্গে কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে তারা আগের চেয়ে বেশি আশাবাদী।


সম্প্রতি চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবদুররেজা রহমানি ফাজলি বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো সম্ভাব্য চুক্তি হলে তা অবশ্যই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপন করতে হবে। তিনি আরও বলেন, এ ধরনের চুক্তির স্থায়িত্ব নিশ্চিত করতে বিশ্ব শক্তিগুলোর সুনির্দিষ্ট নিশ্চয়তা প্রয়োজন। বিশেষ করে চীন ও রাশিয়া এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

রাষ্ট্রদূত ফাজলির মতে, মধ্যপ্রাচ্য অঞ্চলে চীনের গ্রহণযোগ্যতা এবং প্রভাব অনেক বেশি। ফলে আন্তর্জাতিক কোনো সমঝোতা বা চুক্তির ক্ষেত্রে বেইজিং সহজেই প্রধান নিশ্চয়তাদানকারী রাষ্ট্র হিসেবে দায়িত্ব পালন করতে সক্ষম।

তেহরান মনে করছে, শুধুমাত্র দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে নয়, বরং চীনের মতো শক্তিধর রাষ্ট্রের মধ্যস্থতা ও