সারাদেশ

রূপগঞ্জে চুরি, ছিনতাই, চাঁদাবাজি-মাদক বন্ধে প্রশাসনের পাশাপাশি সমাজকেও এগিয়ে আসার আহ্বান ওসির

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৬ মে ২০২৬, ১৫:১৩
PostImage

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যে কোন এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, দস্যুতা মাদক বন্ধ করতে প্রশাসনের পাশাপাশি সমাজকে এগিয়ে আসতে হবে।


নারায়ণগঞ্জের রূপগঞ্জে যে কোন এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, দস্যুতা মাদক বন্ধ করতে প্রশাসনের পাশাপাশি সমাজকে এগিয়ে আসতে হবে। সমাজের লোকেরা সচেতন হলে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব। আজকে থেকে প্রশাসন ভর্তা শান্তিনগর এলাকার মাদক কারবারীদের ছাড় দিবে না । মাদক বিক্রেতাকে ধরতে পারলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।  

শনিবার (১৫ মে) বিকেলে রূপগঞ্জের তারাবো পৌরসভার বরপা শান্তিনগর এলাকায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।


তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আপনারা সচেতন হোন আইনশৃঙ্খলা বাহিনী আপনাদের সাথে আছে। এলাকায় খারাপ লোকের সংখ্যা খুব কম দুই-একটি খারাপ লোকের কারণে একটি এলাকার বদনাম হয়। আজকে থেকে যারা এসব অপকর্মের সাথে জড়িত তারা সাবধান হয়ে যান আপনাদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। শনিবার (১৫ মে )  বিকালে রূপগঞ্জের তারাবো পৌরসভার বরপা শান্তিনগর এলাকায় স্থানীয়দের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সাংবাদিক ইসলাম শাহাদাতের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, লোকমান হোসেন, ওমর আলী , আবু তৈয়ব ভূইয়া, ৬ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক তামজিদ ভূঁইয়া, ৩ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সুমন পাঠানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ  এ সময়উপস্থিত ছিলেন।