রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত করতেই আসামিপক্ষ বিভিন্ন কৌশলের আশ্রয় নিচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, তদন্তে চার্জশিটভুক্ত আসামিদের বাইরে অন্য কারও সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, মামলার আসামিরা বিভিন্ন সময় অন্য ব্যক্তিদের নাম জড়ানোর চেষ্টা করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, এটি বিচারিক কার্যক্রমকে দীর্ঘায়িত করার একটি কৌশল। তবে তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে, তাদের বাইরে অন্য কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, মামলাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়েছে এবং তদন্তে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতেই অভিযোগপত্র দাখিল করা হয়েছে। বিচারিক প্রক্রিয়াকে বিভ্রান্ত করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।
মোসলেহ্ উদ্দিন আহমদ জানান, মামলার সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতে পুলিশ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। বিচারিক কার্যক্রমে