সারাদেশ

ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে নিহত ৬

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫৫
PostImage

অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ছয়জন নিহত হয়েছেন।


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।


সোমবার সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের আটতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের আতঙ্কে রোগী ও স্বজনদের মধ্যে ছোটাছুটি শুরু হলে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. জাকিউল ইসলাম।


নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন—হাজেরা বেগম (৫০), শাহজাহান (৪০), রমজান (৩৮), জাহানারা (৫০) ও কুলসুমা (৩৫)। এ ছাড়া অজ্ঞাতপরিচয় এক শিশুও নিহত হয়েছে। অগ্নিকাণ্ডের পর আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।