নারায়ণগঞ্জের রূপগঞ্জে গেনকি জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার তারাব পৌরসভার বরাব এলাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় বরাব সূর্য তরুণ সিনিয়র একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে বরাব ইয়াং স্টার একাদশ।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গেনকি জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক তন্ময় খান শাকিল, নাহিদ হাসান কাউসার, হাজী আবদুল বাসেদ, আকিব সাউদ, হাজী আজিজুল হক, আবদুল ওয়াদুদ, হাজী মোলজার হোসেনসহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এবং জাপানি ভাষা শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে প্রতি বছর এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে।