রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে বিএনপি নেতার সঙ্গে সংঘর্ষের ঘটনায় আলোচিত শিক্ষক আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে কলেজটি পরিদর্শন শেষে বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী আঞ্চলিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক আছাদুজ্জামান।
এ সময় আছাদুজ্জামান বলেন, তদন্তের স্বার্থে ওই শিক্ষককে সমায়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কলেজশিক্ষক আলেয়া খাতুন হীরার সঙ্গে স্থানীয় এক বিএনপি নেতার হাতাহাতির একটি কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে পড়ে। সেটি নজরে আসার পর তদন্ত শুরু করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।