সারাদেশ

রূপগঞ্জে সাবেক মন্ত্রীর মুক্তির দাবিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৫ মে ২০২৬, ১২:১২
PostImage

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর মুক্তির দাবিতে


নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর মুক্তির দাবিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলার পূর্বাচল ১নং সেক্টর এলাকায় তারাব পৌর ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো.আব্দুল মামুনের নেতৃত্বে ২০ থেকে ৩০ জন নেতাকর্মী এ বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে আরও উপস্থিত ছিলেন তারাব পৌর ছাত্রলীগের সদস্য দ্বীপ ভুঁইয়া, ছাত্রলীগ কর্মী মো. মুন্না খান,সজীব ভুঁইয়াসহ আরও অনেকে।


প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল থেকে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ সময় মিছিলকারীরা পূর্বাচল এলাকার কয়েকটি সড়ক প্রদক্ষিণ করেন। পরে অল্প সময়ের মধ্যেই তারা দ্রুত এলাকা ত্যাগ করেন। এ ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 


রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম সালাউদ্দিন বলেন,বিষয়টি আমরা জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।