সারাদেশ

রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৫ মে ২০২৬, ১৪:৪১
PostImage

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক স্থান থেকে এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক স্থান থেকে এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) উপজেলার বড়ালু ও কর্ণগোপ দেবই এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহত পুরুষের নাম নুর মোহাম্মদ। তিনি বড়ালু এলাকার আব্দুর রহমানের ছেলে এবং পেশায় রিকশাচালক। তবে উদ্ধার হওয়া নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।


রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন জানান, শুক্রবার দুপুরে বড়ালু এলাকার একটি ঝোপসংলগ্ন ডোবায় নুর মোহাম্মদের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তার পরিবারকে খবর দেন। পরে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করেন।

এদিকে দেবই পাকা রাস্তার পাশে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ পড়ে আছে— এমন খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে সেখান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, নিহত নারীর পরিচয় শনাক্ত এবং ঘটনাগুলোর রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।