‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এই স্লোগানকে সামনে রেখে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি তুলে ধরা হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২৮ ফেব্রুয়ারি একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য, ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, অ্যাক্টিভিস্ট এবং দেশের জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবদের আমন্ত্রণ জানানো হয়েছে।
এদিন দলটির গত এক বছরের কার্যক্রম তুলে ধরে একটি ডকুমেন্টারি ও চিত্র প্রদর্শনীর আয়োজনও করা হবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভাগীয় পর্যায়েও ধারাবাহিক ইফতার মাহফিল আয়োজন করবে এনসিপি। ঘোষিত সূচি অনুযায়ী—
২ মার্চ — চট্টগ্রাম
৩ মার্চ — কুমিল্লা
৪ মার্চ — সিলেট
৫ মার্চ — ময়মনসিংহ
৬ মার্চ — ঢাকা
৭ মার্চ — ফরিদপুর
৮ মার্চ — বরিশাল
৯ মার্চ — খুলনা
১০ মার্চ — রাজশাহী
১১ মার্চ — রংপুর
এ ছাড়া ১২ মার্চ ঢাকা মহানগর, ১৩ মার্চ ঢাকা মহানগর উত্তর এবং ১৪ মার্চ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে পৃথক ইফতার মাহফিলের আয়োজন করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
দলটির পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও বিস্তৃত করার পাশাপাশি রাজনৈতিক বার্তা জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া হবে।
এমআর