রাজনীতি

মানহানি মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৪ মার্চ ২০২৬, ১১:৫০
PostImage

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান–কে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে করা মানহানির মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সুপ্রিম কোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক–এর জামিন মঞ্জুর করেছেন আদালত।


সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান–কে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে করা মানহানির মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সুপ্রিম কোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক–এর জামিন মঞ্জুর করেছেন আদালত।


মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালত শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।


আদালত সূত্রে জানা গেছে, এই মামলায় ইনুকে গ্রেপ্তার দেখানোর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে হাজির করা হয়। অপর দুই আসামি মেনন ও মানিককে হাজিরার জন্য আদালতে আনা হয়। শুনানি শেষে ইনুকে গ্রেপ্তার দেখানো হয় এবং পরে তিনজনের পক্ষেই আইনজীবীরা জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।


এর আগে, গত ২১ জানুয়ারি একই মামলায় মেনন ও মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছিল। মামলাটি দায়ের করেন আইনজীবী জিয়াউল হক, ২০২৪ সালের ২২ আগস্ট। আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের দায়িত্ব দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)–কে।


মামলার অভিযোগে বলা হয়, বিচারপতি মানিক ২০২২ সালের ৩ অক্টোবর একটি টক শোতে জিয়াউর রহমানকে ‘রাজাকার ও যুদ্ধাপরাধী’ হিসেবে উল্লেখ করেন। এর আগেও ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি এক সেমিনারে তিনি একই ধরনের বক্তব্য দেন।


এছাড়া ২০১৩ সালের ১৯ জুলাই বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননও জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আসামিরা বিভিন্ন সময়ে জিয়া পরিবার সম্পর্কেও মানহানিকর বক্তব্য দিয়েছেন বলেও মামলায় বলা হয়েছে।

এমআর/

আরও পড়ুন