রাজনীতি

শাপলা চত্বরের ঘটনা আওয়ামী লীগের রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ: এহসান মাহবুব জোবায়ের

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৫ মে ২০২৬, ১৫:৫৪
PostImage

বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসান মাহবুব জোবায়ের বলেছেন,


বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসান মাহবুব জোবায়ের বলেছেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনা আওয়ামী লীগের রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাব-এর মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে ‘শাপলা চত্বর গণহত্যা দিবস’ উপলক্ষে সুশীল ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ঘটনাটি কোনো সাধারণ ঘটনা ছিল না, বরং এটি ছিল একটি নির্মম গণহত্যা। তার দাবি, এই ঘটনার মধ্য দিয়েই দেশে ফ্যাসিবাদের উত্থান চূড়ান্ত রূপ নিতে শুরু করে।

এহসান মাহবুব জোবায়ের আরও বলেন, হেফাজতে ইসলাম আলেম-ওলামাদের একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল এবং তাদের ১৩ দফা দাবিকে ঘিরে শান্তিপূর্ণ কর্মসূচি কঠোরভাবে দমন করা হয়েছিল।

তিনি অভিযোগ করেন, বিগত বছরগুলোতে একাধিক বড় সহিংস ঘটনার নজির রয়েছে এবং এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচার হওয়া প্রয়োজন। একই সঙ্গে তিনি ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে গণভোটের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

আলোচনা সভায় বক্তারা শাপলা চত্বরসহ বিভিন্ন ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সুশীল ফোরামের সভাপতি মো. জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য নেতারাও বক্তব্য দেন।