রাজনীতি

ভিডিও ভাইরালের পর মুন্সীগঞ্জে আ.লীগ কার্যালয়ে তালা দিল এনসিপি নেতারা

detaillogo
জেলা প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১৭
PostImage

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নে আওয়ামী লীগের কার্যালয়ের কার্যক্রম সংক্রান্ত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ওই কার্যালয়ে তালা দিয়েছে এনসিপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (২২.০২.২০২৬) তারিখে দুপুর আড়াইটার দিকে এনসিপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বীরতারা ইউনিয়নে অবস্থিত ওই কার্যালয়ে গিয়ে তালা ঝুলিয়ে দেয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং কার্যালয়ের কার্যক্রম বন্ধ রাখার দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ওই কার্যালয়ে দলীয় কার্যক্রম পরিচালনার দৃশ্য দেখা যায়, যা নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেয় এনসিপি নেতাকর্মীরা।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের সঙ্গে একাধিক বার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।