রাজনীতি

রাজনীতিকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে, গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান হচ্ছে: মির্জা ফখরুল

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৫ জুন ২০২৬, ১৪:৩৯
PostImage

সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনীতিবিদদের নেতিবাচকভাবে উপস্থাপন করে দেশের রাজনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনীতিবিদদের নেতিবাচকভাবে উপস্থাপন করে দেশের রাজনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একই সঙ্গে এমন একটি শক্তির উত্থান ঘটছে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না।

শুক্রবার (৫ জুন) রাজধানীর জাতীয় প্রেস ক্লাব-এ রাজনীতিবিদ মাহবুবুল হক ও মাহবুবুল আলম তারার স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আগে রাজনীতিতে কিছুটা হলেও নৈতিকতা ও মূল্যবোধ ছিল। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবে বর্তমান রাজনীতি ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। পরিকল্পিতভাবে রাজনৈতিক নেতাদের চরিত্রহনন করা হচ্ছে এবং সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে রাজনীতিবিদদের নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা চলছে।

তিনি দাবি করেন, একটি মহল সচেতনভাবে এমন ভাষা ও প্রচারণা চালাচ্ছে, যা দেশের স্বাভাবিক রাজনৈতিক ধারাকে ক্ষতিগ্রস্ত করছে। এটি সুস্থ রাজনীতির জন্য কোনো শুভ লক্ষণ নয় বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপি মহাসচিব আরও বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দেশে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার সুযোগ তৈরি হলেও সেটিকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। এর ফলে রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

তিনি বলেন, “আজকে একটি শক্তির উত্থান হচ্ছে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না এবং মানুষের অধিকার গণতান্ত্রিক পদ্ধতিতে রক্ষার পক্ষেও নয়। তাই গণতন্ত্রে বিশ্বাসী সব শক্তির ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।”
বিএনপির রাজনৈতিক অবস্থান তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। এটি কোনো বিপ্লবী দল নয়। জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন ও নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে চায় দলটি। জনগণের কল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন