জাতীয়

গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬
PostImage

গণতন্ত্র রক্ষায় সরকারি-বিরোধী দলকে দায়িত্বশীল হওয়ার আহ্বান,


গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন দেশের সবচেয়ে বড় কাজ ও দায়িত্ব বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


গণতন্ত্র রক্ষায় সরকারি-বিরোধী দলকে দায়িত্বশীল হওয়ার আহ্বান, রাষ্ট্রপতি বলেন, বহু ত্যাগ-তিতিক্ষা, রক্তপাত ও সন্তানদের প্রাণের বিনিময়ে দীর্ঘ লড়াইয়ের পর একটি ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ এসেছে।


তিনি বলেন, ‘আজকে একটা নির্বাচন হয়েছে। অত্যন্ত গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে আন্তর্জাতিকভাবে। নির্বাচনের মধ্য দিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে এখানে সরকার গঠন হয়েছে। এই সরকার চেষ্টা করছে অতিদ্রুততার সঙ্গে দেশকে কী করে একটা ভগ্নস্তূপ থেকে আবার জাগিয়ে তোলা যায়।’


গণতন্ত্রের পক্ষে আন্দোলনকারীদের ফিনিক্স পাখির সঙ্গে তুলনা করে মির্জা ফখরুল বলেন, ধ্বংস হয়ে গেলেও ধ্বংসস্তূপ থেকে আবার সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। গণতন্ত্র রক্ষার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘গণতন্ত্র পেয়েছি। গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন আমাদের সবচেয়ে বড় কাজ, সবচেয়ে বড় দায়িত্ব। আজকে যে বিরোধী দল আছে, সরকারি দল আছে—আমি মনে করি যে সরকারি দল, বিরোধী দলের প্রধান দায়িত্ব হবে গণতান্ত্রিক অবস্থাকে টিকিয়ে রাখা।’

তিনি আরও বলেন, সংসদকে কার্যকর করতে হবে, যাতে সংসদ সঠিকভাবে কাজ করতে পারে। বিভিন্ন বিষয়ে মতভেদ থাকলেও আলাপ-আলোচনার মাধ্যমে সেসব দ্বিমত সমাধান করা সম্ভব।


রাষ্ট্রপতি বলেন, অতীতে গণতন্ত্রের জন্য লড়াই করা হয়েছে। আগামী দিনের লড়াই হবে দেশ পুনর্গঠন, গণতন্ত্রকে শক্তিশালী করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সত্যিকার অর্থে বাসযোগ্য আবাস নির্মাণের জন্য।

তিনি বলেন, ‘আমরা বারবার হোঁচট খেয়েছি। এই দেশের মানুষ বারবার গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, কিন্তু বারবার বাধা পেয়েছে। আজকে সেই সুযোগ এসেছে। সেই সুযোগ আমরা কখনো অবহেলায় যেন হারিয়ে না ফেলি।’



সিলেটের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, স্থানীয় মন্ত্রী ও সংসদ সদস্যরা এসব বিষয়ে কথা বলছেন এবং কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, ‘মন্ত্রী মহোদয়ের কাছে শুনলেন যে অনেকগুলো বড় বড় কাজ ইতিমধ্যে সামনে চলে এসেছে। ইনশাআল্লাহ এই কাজগুলো এগিয়ে যাবে এবং এর মধ্যে দিয়ে আপনাদের জনগণের যে অনেক দিনের আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূরণ হবে নিশ্চয়ই।’