জাতীয়

রূপগঞ্জে নর্থ সাউথ গ্রীন সিটি ও সাংবাদিক সম্প্রীতি সোসাইটির চুক্তি স্বাক্ষর

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪১
PostImage

পূর্বাচলের কাছাকাছি রূপগঞ্জের এ এলাকায় খোলামেলা ও মনোরম পরিবেশের পাশাপাশি রয়েছে যোগাযোগের সুবিধা।


নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলসংলগ্ন এলাকায় অবস্থিত নর্থ সাউথ গ্রীন সিটিতে ৬০ কাঠা জমি সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় নর্থ সাউথ গ্রীন সিটি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নর্থ সাউথ গ্রুপের সিইও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে নর্থ সাউথ গ্রীন সিটি ও সাংবাদিক সম্প্রীতি সোসাইটির মধ্যে ৬০ কাঠা জমি সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করা হয়। এ সময় প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি সুন্দর ও পরিকল্পিত আবাসন গড়ে তোলার বিষয়ে মতামত ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।


সংশ্লিষ্টরা জানান, পূর্বাচলের কাছাকাছি রূপগঞ্জের এ এলাকায় খোলামেলা ও মনোরম পরিবেশের পাশাপাশি রয়েছে যোগাযোগের সুবিধা। পরিকল্পিত আবাসন ও অনুকূল পরিবেশের কারণে এলাকাটি আবাসনপ্রত্যাশীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা নর্থ সাউথ গ্রীন সিটির পরিবেশ ও প্রকল্পের বিভিন্ন অংশ সরেজমিনে পরিদর্শন করেন। নর্থ সাউথ গ্রীন সিটিতে জমি বা প্লট নিতে আগ্রহীরা প্রকল্প কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জমির অবস্থান, মূল্য ও অন্যান্য বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।