জাতীয়

ড. ইউনূসসহ উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৬ এপ্রিল ২০২৬, ১৩:১১
PostImage

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ সকল উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ সকল উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।


নোটিশটি পাঠানো হয়েছে হামের টিকাদান কার্যক্রম বেসরকারি খাতে হস্তান্তরের অভিযোগের পরিপ্রেক্ষিতে। সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম নোটিশ জারি করেছেন এবং বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।


নোটিশে বলা হয়েছে, হামের টিকাদান কার্যক্রমকে রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ড. ইউনূসসহ উপদেষ্টাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। সেইসঙ্গে তদন্ত এবং আইনগত পদক্ষেপ নিশ্চিত করতে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।